ব্রাজিলের পরাজয়ে আত্মহত্যা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই)

2026-07-06T16:04:13+00:00
2026-07-06T16:04:13+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাজিলের পরাজয়ে আত্মহত্যা
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:০৪ পিএম 
প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা এবং মৃত চম্পক রেলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রকাশ রেলী ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। স্থানীয়দের দাবি, সোমবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তবে তার মৃত্যুর সঙ্গে ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মাধবপুর থানার এসআই ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: