১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’: সেদিন কি থাকবে সরকারি ছুটি?

অনলাইন ডেস্ক

জাতীয়

সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি

2026-07-05T19:32:23+00:00
2026-07-05T19:32:23+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’: সেদিন কি থাকবে সরকারি ছুটি?
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম 
সংগৃহীত ছবি
সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে দিবসটি পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই দিনটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত কি না—এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। দিবস দুটি উপলক্ষে কর্মসূচিও ঘোষণা করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এদিকে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ সরকারি ছুটি কিনা? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সরকারি তথ্য অনুযায়ী, দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এদিন ছুটি থাকবে না।

জুলাই শহীদ দিবসের পরিপত্র থেকে জানা গেছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদযাপিত হয়।তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়।


  বিষয়:   ১৬ জুলাই  জুলাই শহীদ দিবস 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: