মা-মেয়েকে ধর্ষণ: দুইজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড

ফেনী সংবাদদাতা

সারাদেশ

ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের অর্থদণ্ডও

2026-07-05T18:25:40+00:00
2026-07-05T18:25:40+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মা-মেয়েকে ধর্ষণ: দুইজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
ফেনী সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম 
ছবি ভোরের ডাক
ফেনীর দাগনভূঞায় মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের অর্থদণ্ডও করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেলে মামলার শুনানি শেষে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুনী গ্রামের মনু কাজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম, একই বাড়ির মৃত মাহমুদ আলীর ছেলে আজাদ এবং একই এলাকার জেলে বাড়ির প্রভাত কুমার দাসের ছেলে নিপু কুমার দাস। রায় ঘোষণার সময় আসামি আজাদ ও নিপু কুমার দাস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহীগুনী গ্রামের নদীপাড়ের একটি জেলে বাড়িতে কয়েকজন সহযোগীকে নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন সাইফুল ইসলাম। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর মাকে বাড়ি থেকে তুলে নিয়ে একটি সেতুর ওপর ধর্ষণ করেন আজাদ ও নিপু কুমার দাস।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ২০১৮ সালের ১১ আগস্ট ভুক্তভোগী নারী দাগনভূঞা থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ২০১৯ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ জানান, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। চলতি বছরের ২৪ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন।

রায়ে আদালত সাইফুল ইসলাম ও নিপু কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়া আজাদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: