ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যন্ত প্রস্তুতি, হাম নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো.

2026-07-05T16:37:54+00:00
2026-07-05T16:37:54+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
স্বাস্থ্য
স্বাস্থ্যমন্ত্রীর দাবি
ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যন্ত প্রস্তুতি, হাম নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম 
কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (ফাইল ছবি)
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার জেলা থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে হাম রোগের বিস্তারও কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রবিবার (৫ জুলাই) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত দুই মাস ধরে ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি করপোরেশনের প্রশাসকদের সমন্বয়ে প্রতিটি জেলায় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংসে ওষুধ সরবরাহ এবং উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত স্যালাইন মজুত করা হয়েছে, যাতে কোনো রোগী সংকটে না পড়েন। উপজেলা পর্যায় পর্যন্ত চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা-প্রোটোকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং রোগী সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত স্থানীয় পর্যায়েই চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

হাম পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় রোগটির বিস্তার চারদিক থেকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত হাম পুরোপুরি নির্মূল করতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।

সভায় শিশুস্বাস্থ্য ও পুষ্টি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টি কর্মসূচি, ভিটামিন বিতরণ ও টিকাদান কার্যক্রমে যে ঘাটতি ছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার এসব কর্মসূচি আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: