নন্দীগ্রামে গরুবাহী নসিমন উল্টে সাইকেল আরোহীসহ নিহত ২

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি গ্রামীণ সড়কে গরুবাহী নসিমনের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত

2026-07-04T21:11:02+00:00
2026-07-04T21:11:02+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নন্দীগ্রামে গরুবাহী নসিমন উল্টে সাইকেল আরোহীসহ নিহত ২
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:১১ পিএম 
ছবি ভোরের ডাক
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি গ্রামীণ সড়কে গরুবাহী নসিমনের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন গরু ব্যবসায়ী।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার কুরশন এলাকার বাসিন্দা সাইকেল আরোহী শফিকুল ইসলাম (৭০) এবং নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নতুনপাড়া এলাকার বাসিন্দা আক্তারুল ইসলাম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম সাইকেলযোগে ভগবান বাজার এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী নসিমনের সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় সাইকেল আরোহী ও নসিমনের চালক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপচাঁচিয়া উপজেলা থেকে ৭-৮টি গরু কিনে একদল ব্যবসায়ী নন্দীগ্রামের দিকে ফিরছিলেন। পথে ভগবান বাজার এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে গরু ব্যবসায়ীদের কয়েকজনও আহত হন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: