বদলাবে বাসা-বাড়ির ময়লা সংগ্রহ পদ্ধতি: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

রাজধানী

বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও সেবার মান নিয়ে অভিযোগের পর বর্তমান পদ্ধতি পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা

2026-07-04T19:02:16+00:00
2026-07-04T19:02:16+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
বদলাবে বাসা-বাড়ির ময়লা সংগ্রহ পদ্ধতি: ডিএসসিসি প্রশাসক
অনলাইন ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০২ পিএম 
সংগৃহীত ছবি
বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও সেবার মান নিয়ে অভিযোগের পর বর্তমান পদ্ধতি পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রশাসক আবদুস সালাম বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়ম মেনে কাজ না করলে তাদের টেন্ডার বাতিল করে নতুন পদ্ধতিতে ময়লা সংগ্রহ করা হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

তিনি বলেন, বাসা-বাড়ি থেকে ময়লা সংগ্রহের দায়িত্বে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত সেবা না দেওয়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অনিয়ম চলতে থাকলে ভবিষ্যতে এ পদ্ধতিতে আর কোনো টেন্ডার দেওয়া হবে না। প্রয়োজন হলে বিদ্যমান টেন্ডার বাতিল করে বিকল্প ব্যবস্থায় ময়লা সংগ্রহ করা হবে।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কার্যক্রম সংশোধনের সুযোগও দেওয়া হবে বলে জানান তিনি। জনগণ তাদের সেবায় সন্তুষ্ট থাকলে বর্তমান ব্যবস্থা বহাল থাকবে, অন্যথায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় থাকা বাংলাদেশের জন্য লজ্জার। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে জনসচেতনতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতার পাশাপাশি নগরজুড়ে বৃক্ষরোপণও বাড়াতে হবে। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা এবং আশপাশের সড়ক পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, মার্কেটের ভেতরে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশ নোংরা করা যাবে না। নির্দিষ্ট বিনে নির্ধারিত সময়ের মধ্যে ময়লা ফেললে সেখান থেকেই সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবেন।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব জয়নাল আবেদীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে শান্তিনগর বাজার থেকে একটি পরিচ্ছন্নতা র‌্যালি বের হয়ে ভিআইপি রোডে গিয়ে শেষ হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: