রূপনগরে অভিযান: ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

রাজধানী

মিরপুরেরূপনগরে বন বিভাগের অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) অভিযানে

2026-07-03T17:53:49+00:00
2026-07-03T17:53:49+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
রূপনগরে অভিযান: ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
মিরপুরে রূপনগরে বন বিভাগের অভিযানে অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) অভিযানে ১ হাজার ১০৪টি জীবিত বিদেশি বন্যপ্রাণী জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধ বন্যপ্রাণী ব্যবসার অভিযোগে কাজী সাজিদ উল্লাহ দস্তগীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে ডব্লিউসিসিইউর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রূপনগরের ‘টি’ ব্লকের ৬ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্সের (বিডব্লিউএ) সদস্যরাও সহায়তা করেন।

অভিযানে উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে রয়েছে দুটি কর্ন সাপ, একটি মেক্সিকান ব্ল্যাক কিংস্নেক, একটি গোল্ডেন চাকুনি ট্যারান্টুলা, একটি ব্লাড লেগ ট্যারান্টুলা, একটি ডাম্পি ব্যাঙ, একটি লেপার্ড গেকো, একটি রাউন্ড-টেইল লেপার্ড গেকো, ৮৪৬টি রেড-ইয়ার স্লাইডার কচ্ছপ, ১৮টি পিংক-বেলিড সাইডনেক কচ্ছপ, ১৩৮টি রিভস কচ্ছপ, ৫৬টি কমন স্ন্যাপিং কচ্ছপ এবং ৩৮টি ইয়েলো-ইয়ার স্লাইডার কচ্ছপ। উদ্ধার করা মোট ১ হাজার ১০৪টি প্রাণীর মধ্যে ২১টি মৃত অবস্থায় পাওয়া যায়।

ডব্লিউসিসিইউ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৩৩ ধারায় রূপনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

বন বিভাগ জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, কেনাবেচা ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ। অভিযানে সহযোগিতার জন্য রূপনগর থানা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে ধন্যবাদ জানিয়েছে বন বিভাগ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: