চকবাজারের খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর চকবাজার এলাকার আশিক টাওয়ারের খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে সাততলা ভবনটির তৃতীয় তলার

2026-07-04T15:42:20+00:00
2026-07-04T15:42:20+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
চকবাজারের খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
অনলাইন ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৪২ পিএম 
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজার এলাকার আশিক টাওয়ারের খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে সাততলা ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে এলে এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: