চকবাজারের খাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ জুলাই) দুপুর

2026-07-04T16:10:32+00:00
2026-07-04T16:10:32+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
চকবাজারের খাজা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম 
চকবাজার খাজা মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ জুলাই) দুপুর ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, দুপুর ১টা ৩৪ মিনিটে আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট যোগ দেয়। মোট ছয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সাততলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ভবনের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার ও আগুন নেভানোর অভিযান শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকা এবং সরু সড়কের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: