ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরার আহ্বান ভারতীয় হাইকমিশনের

অনলাইন ডেস্ক

রাজধানী

দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু হওয়ার পর ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা দিয়েছে। এ

2026-07-03T16:42:29+00:00
2026-07-03T16:42:29+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
ভিসা আবেদনকারীদের ধৈর্য ধরার আহ্বান ভারতীয় হাইকমিশনের
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম 
রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসাকেন্দ্রে ভিসাপ্রত্যাশীদের ভিড়। সংগৃহীত ছবি
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু হওয়ার পর ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে আবেদনকারীদের ব্যাপক ভিড় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হাইকমিশন আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, বিপুলসংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তারা কাজ করছে।

এর আগে গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়ে, যার ফলে বিভিন্ন কেন্দ্রে আবেদনকারীদের ব্যাপক ভিড় সৃষ্টি হয়।

বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: