শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি শাকিব, কারণ জানাল ঘনিষ্ঠ সূত্র

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে

2026-07-04T15:52:44+00:00
2026-07-04T17:43:10+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেননি শাকিব, কারণ জানাল ঘনিষ্ঠ সূত্র
বিনোদন ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৫:৪৩ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে ভোট দেননি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশ থাকলেও তার অনুপস্থিতি নিয়ে ভক্ত ও সহকর্মীদের মধ্যে নানা আলোচনা তৈরি হয়।

জানা গেছে, নির্বাচনের সময় দেশে ছিলেন না শাকিব খান। নির্বাচনের আগের দিন বৃহস্পতিবার রাতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ফলে শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম উদ্দেশ্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা। আর্জেন্টিনার সমর্থক হিসেবে প্রিয় দলের ফাইনালে ওঠার আশা করছেন শাকিব। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তার।

এ ছাড়া যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অভিবাসনসংক্রান্ত আনুষ্ঠানিকতা। গ্রিন কার্ডধারী হওয়ায় নির্দিষ্ট সময় পরপর দেশটিতে অবস্থান করা তার জন্য প্রয়োজনীয় বলে জানা গেছে।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: