শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদজানিয়েছেন, খুব শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট আইন ও প্রক্রিয়া

2026-07-04T13:57:40+00:00
2026-07-04T15:03:31+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৩:০৩ পিএম
সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট আইন ও প্রক্রিয়া অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হই। এটা পর্দার অন্তরালের কথা।’

তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।’

আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।’


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: