নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।শুক্রবার

2026-07-03T19:57:06+00:00
2026-07-03T19:57:06+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (৩ জুলাই) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত প্রার্থনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিরা।

রিজভী বলেন, কৃষি ও স্বাস্থ্য খাতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ঘাটতি নেই। সরকার নিয়মিতভাবে এসব কার্যক্রম মনিটরিং করছে এবং জনস্বার্থকে গুরুত্ব দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘একজন যার বার্ষিক আয় ৪ লাখ টাকা, তাকে আয়কর দিতে হবে না—এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি দোকানে ভ্যাট না বসানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’ বাজেটে গ্যাস সিলিন্ডারের মূল্য কমানোর সিদ্ধান্তকেও তিনি জনস্বার্থবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভায় রিজভী দাবি করেন, বর্তমানে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ তুলনামূলকভাবে উন্মুক্ত হয়েছে এবং জনগণের কথা বলার সুযোগ বেড়েছে। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায় একসঙ্গে স্বাধীনতা ও রাষ্ট্র গঠনে ভূমিকা রেখেছে। বিভাজনের রাজনীতি কোনোভাবেই টেকসই নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, অতীতে ধর্মীয় ও রাজনৈতিক বিভাজনের চেষ্টা হয়েছে, তবে দেশের মানুষ তা প্রতিহত করেছে। একই সঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও চাকরিচ্যুতি প্রসঙ্গে কিছু উদাহরণও তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের নেতারা।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: