খামেনির রাষ্ট্রীয় বিদায়ে তেহরানে ১১ দলীয় জোট

অনলাইন ডেস্ক

রাজনীতি

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে পরিচিত আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশের

2026-07-03T20:15:13+00:00
2026-07-03T20:15:13+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
খামেনির রাষ্ট্রীয় বিদায়ে তেহরানে ১১ দলীয় জোট
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে পরিচিত আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে তেহরানে পৌঁছেছেন বাংলাদেশের ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

শুক্রবার (৩ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান।

জানা গেছে, ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তারা রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: