পাকিস্তানে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

2026-07-03T14:57:30+00:00
2026-07-03T14:57:30+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

শুক্রবার (৩ জুলাই) ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী দানা সার পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝব জেলার জরুরি সেবাকেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বার্তা সংস্থা এএফপিকে জানান, কোয়েটা থেকে পেশোয়ারগামী বাসটি মহাসড়ক থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট (২১ থেকে ২৪ মিটার) গভীর খাদে পড়ে যায়।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথুরে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত আটজন।

তিনি আরও জানান, বাসটিতে শুধু নির্ধারিত যাত্রীরাই ছিলেন না। যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীরাও এতে ওঠেন। ফলে বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই হয়ে পড়েছিল।

উদ্ধারকর্মীরা নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সূত্র: আল জাজিরা


  বিষয়:   পাকিস্তান  নিহত 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: