হাজারো মানুষের শ্রদ্ধায় প্রথমবার প্রকাশ্যে আলী খামেনির কফিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করেছে ইরান। শেষ

2026-07-03T11:45:37+00:00
2026-07-03T11:45:37+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হাজারো মানুষের শ্রদ্ধায় প্রথমবার প্রকাশ্যে আলী খামেনির কফিন
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৪৫ এএম 
আয়াতুল্লাহ আলী খামেনি ও তার কফিন। ক্লোলাজ ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শন করেছে ইরান। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, খামেনির কফিনের ওপর ইরানের মাশহাদ শহরের ইমাম রেজা মাজারের প্রতীকী লাল পতাকা বিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশজুড়ে তাকে স্মরণ করে রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, খামেনির কফিনে মোড়ানো লাল পতাকাটি শিয়া ইসলামে গভীর প্রতীকী গুরুত্ব বহন করে। তার ভাষ্য, এই পতাকা মহানবী হজরত মুহাম্মদের (সা.) নাতি ইমাম হুসাইন ইবনে আলির আত্মত্যাগের প্রতীক। সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে নিহত ইমাম হুসাইন শিয়া মুসলমানদের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের অন্যতম।


  বিষয়:   ইরান  আলী খামেনি  কফিন 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: