১০২ তলা বিল্ডিংয়ের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও দুঃসাহসিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় রাশিয়ার এক যুগলকে গ্রেপ্তার

2026-07-02T15:23:57+00:00
2026-07-02T15:23:57+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
১০২ তলা বিল্ডিংয়ের চূড়ায় দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে ব্যানার প্রদর্শন ও দুঃসাহসিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনায় রাশিয়ার এক যুগলকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা দুই ব্যক্তি ঐতিহাসিক এই আকাশচুম্বী ভবনের প্রধান অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করছেন।

মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার (১ হাজার ৪৫৪ ফুট) উচ্চতায় অবস্থানকালে তারা একটি ব্যানার উন্মোচন করেন। সেখানে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়।’

১০২ তলা বিশিষ্ট এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের জনসাধারণের জন্য উন্মুক্ত অংশেরও অনেক ওপরে থাকা অ্যান্টেনায় তারা কীভাবে পৌঁছেছিলেন, তা এখনো স্পষ্ট নয়।

পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, যুগলকে নিচে নামিয়ে আনতে একজন পুলিশ কর্মকর্তাকে অ্যান্টেনায় পাঠানো হয়। মই বেয়ে ওপরে ওঠার সময় ওই কর্মকর্তা তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা কী করছেন?’ তবে বাতাসের তীব্র শব্দের কারণে তাদের জবাব শোনা যায়নি। পরে পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।’

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। তারা ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’-তে অংশ নিয়েছিলেন। ওই প্রামাণ্যচিত্রে শহরের উঁচু ভবনে ঝুঁকি নিয়ে ওঠার খেলা ‘রুফটপিং’-এর প্রতি তাদের আগ্রহ তুলে ধরা হয়।

ঘটনার পর এক বিবৃতিতে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাগ্‌দান উদযাপনের জন্য ওই যুগলের উচিত ছিল ভবনের এক হাজার ডলারের ‘হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ কিনে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়া।


  বিষয়:   যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক  আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং  বিয়ের প্রস্তাব  যুগল গ্রেপ্তার  রাশিয়ান নাগরিক 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: