নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ভাবে আনসার মোতায়েন

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ীভাবে ৮ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার

2026-07-02T19:15:23+00:00
2026-07-02T19:15:23+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী ভাবে আনসার মোতায়েন
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১৫ পিএম 
ছবি ভোরের ডাক
ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ীভাবে ৮ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে তারা দায়িত্ব গ্রহণ করেন।

মোতায়েনকৃত সদস্যদের মধ্যে রয়েছেন একজন প্লাটুন কমান্ডার (পিসি), একজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এবং ছয়জন আনসার সদস্য। দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সম্পদ সুরক্ষায় সশস্ত্র আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেও তারা ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: