কিশোরগঞ্জে ৪১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪১৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ

2026-07-01T18:02:39+00:00
2026-07-01T18:02:39+00:00
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২৯ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে ৪১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
কিশোরগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:০২ পিএম 
ছবি ভোরের ডাক
কিশোরগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪১৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সাদ্দাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী সাদ্দাম দেশের বিভিন্ন স্থান থেকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ অবৈধভাবে সংগ্রহ করে কিশোরগঞ্জের বিভিন্ন বাজার ও দোকানে পাইকারিভাবে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৪১৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা।

পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ পরিবহন ও বিপণনের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ৪১৫ কেজি নিষিদ্ধ পলিথিন আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযান শেষে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পলিথিনের পরিবর্তে চট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়।

কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশ ও মাটির জন্য মারাত্মক হুমকি। এর ব্যবহার, পরিবহন, মজুত ও বিপণনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ ও নিয়মিত অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।


  বিষয়:   কিশোরগঞ্জ  মোবাইল কোর্ট  নিষিদ্ধ পলিথিন  ৪১৫ কেজি  ১০ হাজার টাকা জরিমানা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: