সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

ডিজিটাল যুগে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও

2026-07-01T17:18:16+00:00
2026-07-01T17:18:16+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
সীমান্ত পাহারার চেয়েও গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ডিজিটাল যুগে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার হুমকিও বাড়ছে। তাই রাষ্ট্রের তথ্য-উপাত্ত ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলে গেছে। এখন শুধু সীমান্ত রক্ষা করলেই চলবে না; রাষ্ট্রের তথ্যভান্ডার, আর্থিক ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোকেও সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখতে হবে। এ জন্য দক্ষ জনবল তৈরি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সময়োপযোগী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে এ ক্ষেত্রে শুধু সরকারি সংস্থাই নয়, বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাহিনীর নিজস্ব মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


  বিষয়:   সীমান্ত পাহারা  সাইবার নিরাপত্তা  তথ্যমন্ত্রী  জহির উদ্দিন স্বপন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: