গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা অফিসার্স ক্লাব, মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সচেতন নাগরিক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকতসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন।
এ সময় বক্তারা শেখ জাবের আহমেদের কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, শেখ জাবের আহমেদ ২০২৫ সালের ১ নভেম্বর পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ৩০ জুন দায়িত্ব হস্তান্তর করেন। ৩৫তম বিসিএসের এই কর্মকর্তা সম্প্রতি পদোন্নতি পেয়ে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।