গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা

2026-07-01T16:01:33+00:00
2026-07-01T16:40:57+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অভিযান
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৪:০১ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৪:৪০ পিএম
ছবি ভোরের ডাক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস, ১৫টি বালু পরিবহনের পাইপ ভেঙে ফেলা এবং দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুর, লাঠি গ্রাম, নতুনবাজার ও লোনী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। একই সঙ্গে বালু স্থানান্তরের কাজে ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: