আবেদনময়ী ইমেজ ভেঙে অভিনয়ের নতুন চ্যালেঞ্জে জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে এবার দেখা যেতে পারে একেবারে ভিন্নধর্মী চরিত্রে। দীর্ঘদিন ধরে গ্ল্যামারাস ও আবেদনময়ী চরিত্রে পরিচিত এই অভিনেত্রীকে

2026-07-01T15:06:32+00:00
2026-07-01T15:06:32+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
আবেদনময়ী ইমেজ ভেঙে অভিনয়ের নতুন চ্যালেঞ্জে জাহ্নবী কাপুর
বিনোদন ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:০৬ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে এবার দেখা যেতে পারে একেবারে ভিন্নধর্মী চরিত্রে। দীর্ঘদিন ধরে গ্ল্যামারাস ও আবেদনময়ী চরিত্রে পরিচিত এই অভিনেত্রীকে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা করছেন তার বাবা ও প্রযোজক বনি কাপুর। আর সেই লক্ষ্যেই তিনি ক্লাসিক চলচ্চিত্র ‘ওহ সাত দিন’-এর রিমেক নির্মাণের পরিকল্পনা করছেন।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘ওহ সাত দিন’-এর আধুনিক সংস্করণে পদ্মিনী কোলাপুরী অভিনীত ‘মায়া’ চরিত্রে জাহ্নবী কাপুরকে দেখতে চান বনি কাপুর। চরিত্রটি অভিনয়নির্ভর হওয়ায় এর মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা নতুনভাবে প্রমাণের সুযোগ পাবেন এই অভিনেত্রী।

রিমেকে অনিল কাপুরের জনপ্রিয় ‘প্রেম প্রতাপ’ চরিত্রে রণবীর কাপুরকে এবং নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘ডা. আনন্দ’ চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রাকে কাস্ট করার ইচ্ছার কথাও জানিয়েছেন বনি কাপুর। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

চলতি বছর ‘ওহ সাত দিন’ মুক্তির ৪৩ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বনি কাপুর জানান, আজ যদি ছবিটির রিমেক নির্মাণ করা হয়, তাহলে এই তিন শিল্পীকেই তিনি প্রধান চরিত্রে দেখতে চান।

তবে রিমেকটি কবে থেকে নির্মাণের কাজ শুরু হবে বা কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: