মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই রহস্যময় তরুণ? ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও খায়রুল বাসার ‘এটা আমাদেরই গল্প’ নাটকে জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। সামির-মেহরিন চরিত্রে

2026-06-30T16:38:21+00:00
2026-06-30T16:38:21+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
বিনোদন
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই রহস্যময় তরুণ? ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল ও খায়রুল বাসার ‘এটা আমাদেরই গল্প’ নাটকে জুটি বেঁধে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। সামির-মেহরিন চরিত্রে তাদের রসায়ন এতটাই জনপ্রিয় হয়েছিল যে, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সেই গুঞ্জন বরাবরই অস্বীকার করেছেন দুজন।

এবার সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি টিকটক ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন কেয়া পায়েল। ভিডিওতে মালদ্বীপে অবকাশযাপনের সময় এক তরুণের সঙ্গে তাকে সময় কাটাতে দেখা যায়। কখনো গল্প করছেন, আবার একটি রেস্টুরেন্টে ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়েও দিচ্ছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—কে এই তরুণ?

অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই কেয়া পায়েল ও প্রাচুর্যের পরিচয় এবং ঘনিষ্ঠতা রয়েছে। শুধু মালদ্বীপ নয়, এর আগেও তাদের যুক্তরাজ্যে একসঙ্গে ভ্রমণ করতে দেখা গেছে বলেও দাবি করেছেন তারা।

একই সূত্রগুলো আরও জানিয়েছে, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারও জানে এবং ইতিবাচকভাবে দেখছে। এমনকি ভবিষ্যতে বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেয়া পায়েল কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সম্পর্ক ও বিয়ের বিষয়ে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মালদ্বীপের ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। তবে কেয়া পায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।


  বিষয়:   মালদ্বীপ  কেয়া পায়েল  জনপ্রিয় অভিনেত্রী  ভিডিও ভাইরাল 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: