বছরের সবচেয়ে বড় হিটের পথে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের খিলাড়ি তারকা অক্ষয় কুমারের কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। দর্শকদের ইতিবাচক

2026-07-02T17:30:48+00:00
2026-07-02T17:30:48+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন
বছরের সবচেয়ে বড় হিটের পথে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম 
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’–এর পোস্টা। সংগৃহীত ছবি
বলিউডের খিলাড়ি তারকা অক্ষয় কুমারের কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। দর্শকদের ইতিবাচক সাড়া আর স্থিতিশীল আয়ের ধারাবাহিকতায় ছবিটি প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, বর্তমান গতি অব্যাহত থাকলে সপ্তাহ শেষে ছবিটির আয় ৯৬ থেকে ৯৮ কোটি রুপির মধ্যে পৌঁছাতে পারে।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ‘ব্লকবাস্টার টিউজডে’ অফারের কারণে ছবিটির দর্শকসংখ্যা আরও বেড়েছে। দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে মাত্র ১৯৯ রুপিতে টিকিট বিক্রির সুযোগ পেয়ে দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। এর ফলে মুক্তির পঞ্চম দিনে ছবিটি প্রায় ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে, যা সোমবারের আয়ের চেয়েও বেশি।

এর আগে পেইড প্রিভিউসহ প্রথম সপ্তাহান্তে ছবিটি আয় করে ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। প্রথম সোমবারেও প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করে ৮ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করে। পাঁচ দিন শেষে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৮১ কোটি ৫০ লাখ রুপি।

প্রযোজনা ব্যয় মাত্র ১১৫ কোটি রুপি হওয়ায় দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি সহজেই ‘হিট’ তকমা পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরে ‘ভূত বাংলা’-র পর অক্ষয় কুমারের জন্য এটি আরও একটি বড় বাণিজ্যিক সাফল্য হতে যাচ্ছে।

আহমেদ খান পরিচালিত এই কমেডি ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, আরশাদ ওয়ারশি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, শ্রেয়স তলপড়ে, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ফরিদা জালালসহ একঝাঁক জনপ্রিয় তারকা।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম’ দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পরে ২০১৫ সালে আসে ‘ওয়েলকাম ব্যাক’। দীর্ঘ বিরতির পর এবার মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও বক্স অফিসে একই ধরনের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: