এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২ জুলাই)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও

2026-06-30T16:05:00+00:00
2026-06-30T16:05:00+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:০৫ পিএম 
ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২ জুলাই)। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৬৭ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৯ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ২ জুলাই থেকে ঢাকার ৩০৯টি কেন্দ্রে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে অনধিকার প্রবেশ নিষিদ্ধ থাকবে।

পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নগরীর স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা বজায় রাখতে ডিএমপি পাঁচটি বিশেষ নির্দেশনা দিয়েছে—

১. পরীক্ষার্থীরা যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হবেন।

২. যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষাকেন্দ্রে আসবেন, তারা পরীক্ষাকেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষাকেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থান থেকে গাড়িতে উঠবেন।

৩. কোনো যানবাহন কোনোক্রমেই পরীক্ষাকেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্ক করে রাখা যাবে না (পার্ক করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে)।

৪. অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। (অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ)।

৫. পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে (সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত) পরীক্ষার্থী ব্যতীত অন্য সব যাত্রী জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষাকেন্দ্র–সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করে চলবেন।

ডিএমপি জানিয়েছে, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার দিন এসব নির্দেশনা কার্যকর থাকবে।


  বিষয়:   এইচএসসি পরীক্ষা  ডিএমপি  নির্দেশনা 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: