জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে ঢাকা উত্তর জামায়াত

স্টাফ রিপোর্টার

রাজধানী

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল করবে জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয়

2026-06-29T19:38:38+00:00
2026-06-29T19:38:38+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
রাজধানী
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে ঢাকা উত্তর জামায়াত
স্টাফ রিপোর্টার
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম 
ছবি: ভোরের ডাক
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট অর্থাৎ ৩৬ জুলাই রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল করবে জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে। 

সোমবার (২৯ জুন) রাজধানীর বারিধারায় জামায়াতের ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাই কেবল একটি মাস নয়, এটি আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতাসীনরা ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিলেন, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছেন। এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। 

কর্মসূচির মধ্যে রয়েছে, ১ থেকে ১০ জুলাই: গ্রাফিতি অঙ্কন। ১১ থেকে ১৬ জুলাই: শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা। ১৭ থেকে ৩০ জুলাই: শাহাদাতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী। ২৪ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্মরণ করে শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ। ৩১ জুলাই: মসজিদে মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ১ থেকে ৪ আগস্ট: ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ। ৫ আগস্ট (৩৬ জুলাই): জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ঐতিহাসিক গণমিছিল। 

এ সময় সেলিম উদ্দিন বলেন, কেন্দ্রীয়ভাবে ঘোষিত জুলাইভিত্তিক কর্মসূচিগুলো বাস্তবায়নেও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করবে। 

কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা.ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।


  বিষয়:   জুলাই সনদ  মাসব্যাপী কর্মসূচি  ঢাকা উত্তর জামায়াত 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: