বিশ্বকাপে নতুন ইতিহাস: প্রথমবার নকআউটে আফ্রিকার ৯ দেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশগুলো। এবার প্রথমবারের মতো এক আসরে আফ্রিকার ৯টি দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে,

2026-06-28T20:49:20+00:00
2026-06-28T20:49:20+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপে নতুন ইতিহাস: প্রথমবার নকআউটে আফ্রিকার ৯ দেশ
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
চলমান বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দেশগুলো। এবার প্রথমবারের মতো এক আসরে আফ্রিকার ৯টি দল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

নকআউটে ওঠা আফ্রিকান দলগুলো হলো— মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, কঙ্গো ও আলজেরিয়া।

এর আগে কোনো বিশ্বকাপে একসঙ্গে এতগুলো আফ্রিকান দল নকআউট পর্বে খেলতে পারেনি। অতীতে সর্বোচ্চ ছয়টি ভিন্ন আফ্রিকান দেশ নকআউটে খেলার কৃতিত্ব দেখিয়েছিল। এছাড়া ২০১৪ ও ২০২২ সালের আসরে আফ্রিকার দুটি করে দল শেষ ষোলোতে উঠেছিল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও তারা দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। একইভাবে কঙ্গোর রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়াও এবারের অন্যতম বড় বিস্ময়। নকআউট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষায় নামবে দলটি।

এদিকে আলজেরিয়া নাটকীয় জয় দিয়ে নিশ্চিত করেছে নকআউটের টিকিট। অস্ট্রিয়ার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় উত্তর আফ্রিকার দলটি।

বিশ্বকাপের এবারের আসরে আফ্রিকার দলগুলোর ধারাবাহিক সাফল্য বিশ্ব ফুটবলে মহাদেশটির ক্রমবর্ধমান শক্তিমত্তারই প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: