চট্টগ্রামে ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণের সমাপনী

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে শিক্ষাক্ষেত্রে কার্যকরভাবে কাজে লাগাতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বমানের ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণ কর্মসূচির

2026-06-28T19:57:47+00:00
2026-06-28T19:57:47+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণের সমাপনী
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ২৮ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম 
ছবি ভোরের ডাক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে শিক্ষাক্ষেত্রে কার্যকরভাবে কাজে লাগাতে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বিশ্বমানের ‘এআই এসেনশিয়ালস’ প্রশিক্ষণ কর্মসূচির ৫ম ব্যাচের সমাপনী, সনদ বিতরণ ও সমাপনী সমাবেশ।

রবিবার (২৮ জুন) নগরীর স্বনামধন্য এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু এবং এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ওসমান সরওয়ার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাকের প্রশিক্ষক বিন্তু বণিক।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং এআইভিত্তিক পাঠদান পদ্ধতির সঙ্গে পরিচিত করতে এ ধরনের প্রশিক্ষণ সময়ের দাবি। আধুনিক ডিজিটাল টুলসের সঠিক ব্যবহার শিক্ষার্থীদের আরও সৃজনশীল, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, শিক্ষাক্ষেত্রে এআই-এর ব্যবহার, আধুনিক ডিজিটাল টুলস এবং প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষকদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। একই সঙ্গে তারা ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: