চট্টগ্রামে হঠাৎ গ্যাস পাইপলাইনে আগুন, এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহানগরের

2026-06-28T16:29:36+00:00
2026-06-28T16:29:36+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে হঠাৎ গ্যাস পাইপলাইনে আগুন, এলাকায় আতঙ্ক
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ২৮ জুন, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহানগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকের প্রবেশমুখে রবিবার (২৮ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

গ্যাস লাইনের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে উল্লেখ করে আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান বলেন, ফয়’স লেকের প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন লাগার খবর আসে দুপুর ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অভিযান শেষে দুপুর ২টা ১৫ মিনিটে দুটি ইউনিট নিজ নিজ স্টেশনে ফিরে যায়। 



  বিষয়:   চট্টগ্রাম  গ্যাস পাইপলাইনে আগুন  এলাকায় আতঙ্ক 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: