দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শারিয়াকান্দি–মাদারগঞ্জ রুটে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।রোববার সকাল ১০টায়

2026-06-28T14:31:52+00:00
2026-06-28T14:31:52+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মাদারগঞ্জে মানববন্ধন
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৩১ পিএম 
ছবি ভোরের ডাক
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শারিয়াকান্দি–মাদারগঞ্জ রুটে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকাল ১০টায় মাদারগঞ্জ পৌরসভার ইয়ায়া রোড এলাকায় ‘মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ বাস্তবায়ন দাবির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আতিকুর রহমান সেলিম বিএসসি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শারিয়াকান্দি–মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কিশোর-কিশোরী, বৃদ্ধ-বৃদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় তারা শারিয়াকান্দি–মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: