বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের ইতিহাস গড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের মঞ্চে যেন একের পর এক ইতিহাসই লিখে চলেছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে নেমে

2026-06-28T10:26:23+00:00
2026-06-28T10:26:23+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের ইতিহাস গড়লেন মেসি
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:২৬ এএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের মঞ্চে যেন একের পর এক ইতিহাসই লিখে চলেছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে নেমে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই গোলেই গড়ে ফেলেছেন বিশ্বকাপের নতুন এক অনন্য রেকর্ড।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করার যৌথ রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফন্তেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জার্জিনিয়োর (১৯৭০) দখলে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের শেষ চার ম্যাচে গোল করেছিলেন মেসি। এবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের তিন ম্যাচেও গোল করে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড গড়ে ফন্তেইন ও জার্জিনিয়োকে পেছনে ফেলেছেন তিনি।

জর্ডানের বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে নিজের নামে এই বিশ্বরেকর্ড লিখিয়ে নেন আর্জেন্টাইন মহাতারকা।

সব মিলিয়ে চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। আর বিশ্বকাপের ইতিহাসে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ, যা তাকে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল গোলদাতাদের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  আর্জেন্টিনা  লিওনেল মেসি  গোল  ইতিহাস 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: