৪৮ দলের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এবার শুরু হচ্ছে নকআউটের উত্তেজনা। ফিফার নতুন ফরম্যাটের বিশ্বকাপে রাউন্ড অব ৩২-এর লড়াই মাঠে গড়াবে আজ (২৮ জুন) রাতে। উদ্বোধনী ম্যাচে সহ-স্বাগতিক কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানের দল জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। এই পর্বে প্রতিটি ম্যাচ হবে নকআউট ভিত্তিতে। বিজয়ী ১৬টি দল উঠবে রাউন্ড অব সিক্সটিনে, আর হেরে যাওয়া দলগুলোর বিশ্বকাপ যাত্রা শেষ হবে।
রাউন্ড অব ৩২-এর সূচি
১. কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা
২. ব্রাজিল বনাম জাপান
৩. জার্মানি বনাম প্যারাগুয়ে
৪. নেদারল্যান্ডস বনাম মরক্কো
৫. আইভরি কোস্ট বনাম নরওয়ে
৬. ফ্রান্স বনাম সুইডেন
৭. মেক্সিকো বনাম ইকুয়েডর
৮. ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো
৯. বেলজিয়াম বনাম সেনেগাল
১০. যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা
১১. স্পেন বনাম অস্ট্রিয়া
১২. পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
১৩. সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
১৪. অস্ট্রেলিয়া বনাম মিশর
১৫. আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
১৬. কলম্বিয়া বনাম ঘানা