বয়স শুধু সংখ্যা। চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে যেন সেটিই আবারও প্রমাণ করে চলেছেন লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে ৮০তম মিনিটে দৃষ্টিনন্দন এক ফ্রি-কিকে গোল করে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা দাঁড় করিয়েছেন ছয়ে।
এই গোলের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। মাত্র তিনটি ম্যাচে ছয় গোল করে নিজের দুর্দান্ত ছন্দের প্রমাণ দিয়েছেন তিনি। এখন গোল্ডেন বুটই যেন ছুটে আসছে মেসির দিকে। আর ২/১ গোল করলেই মেসি পেয়ে যাবেন গোল্টে বুট- অনেক বিশ্লেষকদের মত।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেও আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে দল ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচে পুরো নিয়ন্ত্রণ আনতে ৬০তম মিনিটে তাকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। এরপর ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
২০২২ সালের কাতার বিশ্বকাপে সাত গোল করে সিলভার বুট জিতেছিলেন মেসি। এবার গ্রুপ পর্বেই ছয় গোল করে গোল্ডেন বুট জয়ের পথে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।
আগামী ৩ জুলাই রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসি যদি একই ছন্দ ধরে রাখতে পারেন, তবে ব্যক্তিগতভাবে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি শিরোপা ধরে রাখার মিশনেও অনেকটাই এগিয়ে থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শিরোনাম ঠিক রেখে নিউজটি সঠিক করে দাও