লড়াই জমলেও শেষ হাসি ক্রোয়েশিয়ার

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘানার বিপক্ষে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও জয় পেতে শেষ পর্যন্ত কঠিন পরীক্ষা দিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। জমজমাট লড়াই শেষে ২-১

2026-06-28T09:11:44+00:00
2026-06-28T09:11:44+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
খেলা
লড়াই জমলেও শেষ হাসি ক্রোয়েশিয়ার
ক্রীড়া ডেস্ক
রোববার, ২৮ জুন, ২০২৬, ৯:১১ এএম 
সংগৃহীত ছবি
ঘানার বিপক্ষে পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও জয় পেতে শেষ পর্যন্ত কঠিন পরীক্ষা দিতে হয়েছে ক্রোয়েশিয়াকে। জমজমাট লড়াই শেষে ২-১ গোলের জয় তুলে নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে রানারআপ হিসেবে। এই জয়ে নকআউট পর্বে যাওয়ার পথে আত্মবিশ্বাসও বাড়াল ইউরোপের দলটি।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। সেই ধারাবাহিকতায় ৩১তম মিনিটে পিটার সুচিচের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় ক্রোয়েশিয়া।

বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণের তীব্রতা বাড়ায় ঘানা। একের পর এক সুযোগ তৈরি করলেও ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় তাদের। তবে ৭৩তম মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান লুকাসেন। তার গোলে ১-১ সমতায় ফিরে ম্যাচে নতুন করে লড়াই জমিয়ে তোলে আফ্রিকার দলটি।

সমতায় ফেরার পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে নিকোলা ভ্লাসিচ গোল করে আবারও এগিয়ে দেন ক্রোয়েশিয়াকে। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

এই জয়ের ফলে গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বর থেকে উঠে দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পাশাপাশি ঘানাও সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।


  বিষয়:   ফিফা বিশ্বকাপ  ঘানা  ক্রোয়েশিয়া 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: