২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু, উদ্বেগ বাড়ছে জনমনে

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

সারা দেশে হাম সন্দেহে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রোগে

2026-06-27T19:23:19+00:00
2026-06-27T19:23:19+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু, উদ্বেগ বাড়ছে জনমনে
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:২৩ পিএম 
সংগৃহীত ছবি
সারা দেশে হাম সন্দেহে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রোগে ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শত শত রোগী শনাক্ত হয়েছেন। একের পর এক আক্রান্তের এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৪৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮ হাজার ২৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।


  বিষয়:   হাম সন্দেহে  ৬ জনের মৃত্যু  উদ্বেগ বাড়ছে জনমনে 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: