হাম ও উপসর্গে প্রাণহানি ৭০০ ছাড়াল

স্বাস্থ্য

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫

2026-06-26T17:44:32+00:00
2026-06-26T20:22:10+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
স্বাস্থ্য
হাম ও উপসর্গে প্রাণহানি ৭০০ ছাড়াল
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:৪৪ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৮:২২ পিএম
সংগৃহীত ছবি
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ৮৬৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি পরীক্ষার মাধ্যমে আরও ১০৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহজনক—উভয় ধরনের হাম মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০২ জন।


  বিষয়:   হাম  হামের উপসর্গ  মৃত্যু 


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: