হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলায় চিকিৎসাধীন

2026-06-23T16:22:28+00:00
2026-06-23T16:22:28+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:২২ পিএম 
সংগৃহীত ছবি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৫ জন শিশু হাম বা হাম-জাতীয় উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যু হয়েছে মোট ৬৮৬ জন শিশুর। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (ল্যাব পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ২৯৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন রোগী।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও উপসর্গে মৃত্যু হয়েছে ৩০৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৫১ হাজার ২৬১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: