হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর

2026-06-20T17:18:18+00:00
2026-06-20T18:01:04+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু
শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৬:০১ পিএম
সংগৃহীত ছবি
দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৬ জন। এই সময়ে নতুন করে ৮৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫৮৪ শিশু।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৮৩ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্ত এলাকায় প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম জোরদার করা হচ্ছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: