হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৮

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের

2026-06-18T16:57:39+00:00
2026-06-18T17:46:13+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৮
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ১৮.০৬.২০২৬ ৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে ৮৯ হাজার ৮০৪ জনে পৌঁছেছে।

অন্যদিকে, একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে আরও ১৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৪ হাজার ১৮৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৫০৩ জন।

মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: