হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। একই সময়ে সারা দেশে আরও ৯৭২ শিশুর

2026-06-15T17:38:07+00:00
2026-06-15T17:38:51+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
স্বাস্থ্য
হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে।  একই সময়ে সারা দেশে আরও ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়া তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ শিশুর। 

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৭২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন এবং গত এক মাসে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ জন।
 
গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন। 

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: