দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা।

2026-06-25T16:30:37+00:00
2026-06-25T16:31:22+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
স্বাস্থ্য
দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বাড়ছে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা। একই সঙ্গে অব্যাহত রয়েছে মৃত্যুর ঘটনাও। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একই সময়ে ৯৪৫ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫২ জনের হাম নিশ্চিত হয়েছে, আর ৮৯৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৬০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯০৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৫ শিশু। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩ শিশুর। সব মিলিয়ে এ সময়ে ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ৯৬ হাজার ৬৫৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে ৮০ হাজার ৪৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় আনা, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে অভিভাবকদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তারা।


Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: