চীনের বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের রাজধানী বেইজিংয়ে ১০৯ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনে শুক্রবার বিকেলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ভবনজুড়ে আতঙ্ক

2026-06-26T21:06:31+00:00
2026-06-26T21:06:57+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
চীনের বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:০৬ পিএম  আপডেট: ২৬.০৬.২০২৬ ৯:০৬ পিএম
সংগৃহীত ছবি
চীনের রাজধানী বেইজিংয়ে ১০৯ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনে শুক্রবার বিকেলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত সেখান থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ারে (চায়না জুন) বিমানটি আঘাত হানার পর ভবনের ওপর থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ এবং নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমানটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, দুর্ঘটনায় হতাহত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, সেটি কোথা থেকে উড়েছিল কিংবা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ-৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। এটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক রুট থেকে সরে গিয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ১ মে থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর বেইজিংয়ে সরকারি অনুমতি ছাড়া ড্রোন কেনা, ভাড়া নেওয়া বা ওড়ানো কার্যত নিষিদ্ধ।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: