১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনের

2026-06-26T17:57:31+00:00
2026-06-26T17:57:31+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে: ড. মঈন খান
নরসিংদী প্রতিনিধি
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম 
ছবি ভোরের ডাক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সবসময় জনগণের ভোটের ওপর আস্থা রাখে এবং জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার টিকে থাকতে পারে না।

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। তিনি দাবি করেন, প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ওই অর্থ দেশের উন্নয়ন ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হলে দেশের অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হতো।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। পলাশের জনগণ অতীতে যেমন বিএনপিকে সমর্থন দিয়েছে, তেমনি সাম্প্রতিক নির্বাচনেও দলটির প্রতি আস্থা রেখেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি এলাকার মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ করবেন বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে ড. আব্দুল মঈন খান উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে জিআর চাল, ঢেউটিনের বিপরীতে নগদ অর্থ এবং অন্যান্য সহায়তা বিতরণ করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: