পরীক্ষা অসুস্থ প্রতিযোগিতা নয়, মেধা প্রকাশের ক্ষেত্র: ডিসি জাহিদ

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

পরীক্ষা কেবল নম্বরের প্রতিযোগিতা নয়, বরং একজন শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা

2026-07-02T18:43:35+00:00
2026-07-02T18:43:35+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
পরীক্ষা অসুস্থ প্রতিযোগিতা নয়, মেধা প্রকাশের ক্ষেত্র: ডিসি জাহিদ
চট্টগ্রাম সংবাদদাতা
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম 
ছবি ভোরের ডাক
পরীক্ষা কেবল নম্বরের প্রতিযোগিতা নয়, বরং একজন শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, সততা ও মেধা প্রকাশের ক্ষেত্র বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, পরীক্ষাকে কোনোভাবেই অসুস্থ প্রতিযোগিতায় পরিণত করা উচিত নয়। শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতার ওপর আস্থা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, এসএসসি ও এইচএসসি একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষা। তাই আগামী প্রজন্মের মধ্যে পরীক্ষা সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলা জরুরি। পরীক্ষার হলে কোনো ধরনের অসদুপায় বা অনৈতিক কর্মকাণ্ডের স্থান নেই। একজন শিক্ষার্থী যা জানে, সেটিই যেন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরপত্রে উপস্থাপন করে।

তিনি আরও বলেন, প্রতিযোগিতা থাকলেও তা অবশ্যই সুস্থ ও ন্যায়সংগত হতে হবে। শিক্ষার্থীরা যদি পাঠ্যবিষয় সঠিকভাবে আয়ত্ত করতে পারে, তাহলে পরীক্ষায় তার স্বাভাবিক প্রতিফলন ঘটবে এবং প্রকৃত মেধাবীরাই যথাযথ মূল্যায়ন পাবে।

ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আজকের পরীক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।

প্রশ্নফাঁসের বিষয়ে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের মান নিয়ে অতীতে যে বিতর্ক ছিল, তা দূর করতেই এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।

নিবন্ধন প্রক্রিয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।

চট্টগ্রাম কলেজ কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী জানান, কেন্দ্রে নিবন্ধিত ৩ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৬৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ৩৫ জন। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার চট্টগ্রামে ১০৪টি কেন্দ্রে প্রায় ৭৯ হাজার ২১২ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: