উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো নতুন অত্যাধুনিক যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া তাদের নৌবাহিনীর সক্ষমতা আরও জোরদার করতে নতুন একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ কমিশন করেছে। দেশটির নেতা কিম জং উন

2026-06-24T15:35:30+00:00
2026-06-24T15:35:30+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
উত্তর কোরিয়ার নৌবাহিনীতে যুক্ত হলো নতুন অত্যাধুনিক যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
উত্তর কোরিয়া তাদের নৌবাহিনীর সক্ষমতা আরও জোরদার করতে নতুন একটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ কমিশন করেছে। দেশটির নেতা কিম জং উন আনুষ্ঠানিকভাবে যুদ্ধজাহাজটির উদ্বোধন করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মঙ্গলবার নাম্পো বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘চোয়ে হিয়ন’ নামের ৫ হাজার টন শ্রেণির আধুনিক ডেস্ট্রয়ারটি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপারেশনাল ও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর যুদ্ধজাহাজটিকে আনুষ্ঠানিকভাবে কমিশন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাপানবিরোধী বিপ্লবী যোদ্ধা চো হিয়নের নামে নামকরণ করা এই ‘চোয়ে হিয়ন-ক্লাস’ ডেস্ট্রয়ারটি বহুমুখী সামরিক অভিযানের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। উত্তর কোরিয়ার দাবি, এটি আধুনিক ও শক্তিশালী অস্ত্রে সজ্জিত এবং সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষমতাসীন কোরিয়ার শ্রমিক দলের সচিব জো চুন রিয়ং জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও সক্ষমতার মাধ্যমে মাত্র ৪০০ দিনের মধ্যে যুদ্ধজাহাজটি নির্মাণ করা হয়েছে। তিনি একে উত্তর কোরিয়ার নৌবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিয়ে কিম জং উন বলেন, নতুন এই ডেস্ট্রয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনী আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর মতে, দেশটির নৌবাহিনী ধীরে ধীরে কৌশলগত সক্ষমতাসম্পন্ন বাহিনীতে পরিণত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্রায়ন পরিকল্পনাও নির্ধারিত পথেই এগিয়ে চলছে।

তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে আরও একটি ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে। পাশাপাশি আগামী কয়েক বছরের মধ্যে ১০ হাজার টন শ্রেণির একাধিক কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণ করে নৌবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বড় আকারের যুদ্ধজাহাজ পরিচালনা ও সম্প্রসারিত নৌবহরকে কার্যকরভাবে সহায়তা দিতে নতুন নৌঘাঁটি নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে নৌবাহিনীর আধুনিকায়ন কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে উত্তর কোরিয়া। নতুন ডেস্ট্রয়ার কমিশনের মাধ্যমে দেশটি সমুদ্রভিত্তিক সামরিক সক্ষমতা আরও জোরদারের বার্তা দিল।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: