জমির মালিকানা নিয়ে প্রবাসীদের সুখবর, নতুন আইন আনলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য স্থাবর সম্পত্তির মালিকানা আরও সহজ করতে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর ফলে

2026-06-24T18:11:30+00:00
2026-06-24T18:13:18+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের সুখবর, নতুন আইন আনলো সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৬:১৩ পিএম
সংগৃহীত ছবি
বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য স্থাবর সম্পত্তির মালিকানা আরও সহজ করতে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন দিয়েছে সৌদি আরব। এর ফলে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিদেশিরা দেশটিতে আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতের জমি-সম্পত্তির মালিক হতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভা অ-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত আইনের বাস্তবায়ন বিধিমালা অনুমোদন করে। নতুন বিধিমালায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন এলাকায় সম্পত্তির মালিক হতে পারবে, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে কার্যকর হওয়া আইনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিদেশিদের জন্য সম্পত্তির মালিক হওয়ার সুযোগ তৈরি করা হয়।

নতুন বিধান অনুযায়ী, সৌদিতে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী বিদেশি কোম্পানিগুলো অফিস, কারখানা, গুদামসহ ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে।

সৌদি সরকারের ভাষ্য, এই উদ্যোগ দেশটির ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ। এর লক্ষ্য বিদেশি বিনিয়োগ বাড়ানো, বেসরকারি খাতকে শক্তিশালী করা এবং আবাসন খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

বিশ্লেষকদের মতে, নতুন এই নীতিমালা সৌদির রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগের পথ আরও সহজ করবে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সুযোগ তৈরি করবে।


  বিষয়:   বিদেশি ব্যক্তি  জমির মালিকানা  প্রবাসীদের সুখবর  সম্পত্তির মালিকানা  সৌদি আরব  নতুন আইন  আনলো সৌদি  নির্বাহী বিধিমালা  আবাসিক  বাণিজ্যিক  কৃষি  শিল্প খাত 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: