খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

2026-06-23T21:07:31+00:00
2026-06-23T21:07:31+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:০৭ পিএম 
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: এএফপি
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বলা হয়, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এরপর ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। এসব কর্মসূচির কারণে তেহরান প্রদেশে তিন দিনের সরকারি ছুটি কার্যকর থাকবে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে। তেহরানের কর্মসূচির পর ৭ জুলাই পবিত্র নগরী কুমে ধর্মীয় অনুষ্ঠান এবং পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফনের আয়োজন করা হবে।

খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন বলেও দাবি করা হয়। নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে শুধু ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং ইরানের রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রূপান্তরের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়। দেশজুড়ে লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: