ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকির ভিডিও, তদন্তে মার্কিন সিক্রেট সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে প্রচারিত একটি ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট

2026-08-25T20:24:21+00:00
2026-08-25T20:24:21+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকির ভিডিও, তদন্তে মার্কিন সিক্রেট সার্ভিস
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম 
ছেলে ব্যারন ও স্ত্রী মেলানিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে প্রচারিত একটি ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানিয়েছেন, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত রয়েছে। সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে বলেও জানান তিনি।

প্রায় তিন মিনিটের ওই ভিডিওর শুরুতে ইংরেজিতে লেখা ছিল—‘ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?’ এরপর নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারন নিয়মিত যাতায়াত করেন বলে পরিচিত কয়েকটি স্থানের গ্রাফিক দেখানো হয়।

ভিডিওটির শেষ দিকে ব্যারনকে হত্যার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ভিডিওটি প্রচার করে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দাবি, এটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রচারিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওর অংশ।

এর আগে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হলেও ব্যারনকে প্রকাশ্যে লক্ষ্য করে এমন হুমকি এবারই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ নতুন করে আলোচনায় রয়েছে।

২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা করে আসছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ইরানে ট্রাম্পকে হত্যার জন্য পুরস্কার ঘোষণার পোস্টারও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যারনকে লক্ষ্য করে প্রকাশিত ভিডিওটির উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন বিষয়টি খতিয়ে দেখছে।

সূত্র: সিএনএন


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: