হাসপাতালে আগুন, ১৬ নবজাতকের মধ্যে বাঁচল মাত্র একজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয়

2026-08-26T11:50:33+00:00
2026-08-26T12:37:27+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হাসপাতালে আগুন, ১৬ নবজাতকের মধ্যে বাঁচল মাত্র একজন
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ২৬.০৮.২০২৬ ১২:৩৭ পিএম
অগ্নিকাণ্ডে সন্তান হারানো এক বাবাকে সান্ত্বনা দিচ্ছেন একজন স্বজন। পাকিস্তানের ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে, ২৬ আগস্ট ২০২৬ছবি: রয়টার্স
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (২৬ আগস্ট) পিআইএমএস হাসপাতালের শিশু ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জিও নিউজ হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, আগুন লাগার সময় নবজাতক ওয়ার্ডে মোট ১৬টি শিশু ছিল। এর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হাসপাতাল কর্মকর্তারা জানান, নবজাতক ওয়ার্ডের ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে ওয়ার্ডে থাকা নবজাতকদের মধ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সেখানে শীতলীকরণ কার্যক্রম চালানো হয়।

অগ্নিকাণ্ডে এত বিপুলসংখ্যক নবজাতকের প্রাণহানির ঘটনায় হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার সঠিক কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।

ঘটনার বিস্তারিত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া গেলে তা জানা যাবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: